রিয়াল মাদ্রিদ ছেড়েছেন, কিন্তু স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির প্রতি ভালোবাসা এখনো অটুট লুকা মদ্রিচের। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে বয়স ৪১-এর কাছাকাছি হলেও সাবেক এই রিয়াল তারকা ভবিষ্যতে আবারও মাদ্রিদে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে খেলোয়াড় হিসেবে নয়, ক্লাবের জন্য কার্যকর কোনো দায়িত্ব নিয়েই ফিরতে চান ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার।স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, রিয়াল মাদ্রিদের প্রতি তার সমর্থন ও ভালোবাসা আজীবন থাকবে। একই সঙ্গে ছোটবেলা থেকেই এসি মিলানের প্রতিও তার আলাদা টান রয়েছে। বর্তমানে মিলানে নিজের জীবন নিয়েও সন্তুষ্ট তিনি।
নতুন ক্লাবে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মদ্রিচ জানান, মিলান ও সেখানকার সমর্থকদের কাছ থেকে শুরু থেকেই দারুণ অভ্যর্থনা পেয়েছেন। শহরটিও তার ভালো লেগেছে। মাদ্রিদ ও মিলানের মধ্যে পার্থক্য থাকলেও ইতালির এই শহরে সময়টা উপভোগ করছেন বলে জানান তিনি।দুই ক্লাবের ঐতিহ্য প্রসঙ্গে মদ্রিচের মূল্যায়ন, রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা দল। অন্যদিকে ইউরোপিয়ান ফুটবলে সাফল্যের বিচারে এসি মিলানের অবস্থানও অত্যন্ত সম্মানজনক। পুরোনো গৌরব ফিরিয়ে আনতে পারলে মিলান আবারও নিজেদের সেরা অবস্থানে পৌঁছাতে পারে বলে বিশ্বাস তার।
তবে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে মদ্রিচ আরও স্পষ্ট করে জানান, খেলোয়াড় হিসেবে রিয়ালে ফেরার সম্ভাবনা না থাকলেও অন্য কোনো ভূমিকায় ভবিষ্যতে ক্লাবটিতে কাজ করার ইচ্ছা রয়েছে। তবে শুধু সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয়কে ব্যবহার করে ফিরতে চান না তিনি।মদ্রিচের চাওয়া, রিয়ালে ফিরলে এমন দায়িত্ব নিতে যেখানে তার দীর্ঘ ফুটবল অভিজ্ঞতা কাজে লাগবে এবং ক্লাবের জন্য বাস্তব অবদান রাখতে পারবেন। অর্থাৎ পরিচিত মুখ হওয়ার কারণে নয়, কার্যকর ভূমিকা পালনের সুযোগ থাকলেই ফিরতে চান তিনি।
অবসরের বিষয়েও এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না মদ্রিচ। তার কাছে বয়সের চেয়ে গুরুত্বপূর্ণ নিজের পারফরম্যান্স। যতদিন মাঠে নিজের খেলায় সন্তুষ্ট থাকবেন এবং ফুটবল উপভোগ করবেন, ততদিন খেলা চালিয়ে যেতে চান এই তারকা।মাত্র ছয় বছর বয়সে ফুটবল শুরু করা মদ্রিচের খেলোয়াড়ি জীবনের বয়স এখন তিন দশকেরও বেশি। তিনি জানেন, এই যাত্রা অনন্ত নয়। তবে শরীর ও পারফরম্যান্স যতদিন সায় দেবে, ততদিন ফুটবল থেকে সরে দাঁড়ানোর কোনো তাড়া নেই তার।
রিয়ালে ফিরতে চান মদ্রিচ, তবে চান কার্যকর দায়িত্ব
রিয়াল মাদ্রিদ ছেড়েছেন, কিন্তু স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির প্রতি ভালোবাসা এখনো অটুট লুকা মদ্রিচের। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে বয়স ৪১-এর কাছাকাছি হলেও সাবেক এই রিয়াল তারকা ভবিষ্যতে আবারও মাদ্রিদে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রিয় বাংলাদেশপ্রযুক্তি


