বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর ফুটবলার কাভান সুলিভান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের প্রক্রিয়ায় কোচ মাউরিসিও পচেত্তিনোর ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে তার।আগামী ২৮ সেপ্টেম্বর ১৭ বছরে পা দিতে যাওয়া ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডারকে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে। স্কোয়াডে মোট আটজন কিশোর ফুটবলার রয়েছেন।
সুলিভানকে যুক্তরাষ্ট্রের অন্যতম সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৮ বছর বয়সে তার ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বিষয়ে একটি সমঝোতাও রয়েছে।চলতি মৌসুমে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করছেন ১৬ বছর বয়সী এই ফুটবলার। এখন পর্যন্ত ছয়টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১১টি গোল করিয়েছেন তিনি।
সুলিভানকে জাতীয় দলে নেওয়ার বিষয়ে পচেত্তিনো বলেন, মাঠে তার পারফরম্যান্সের কারণে পাওয়া প্রশংসা তার প্রাপ্য। তবে ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবলের মধ্যে পার্থক্য রয়েছে এবং জাতীয় দলের সঙ্গে কাজ করাটা তার জন্য নতুন চ্যালেঞ্জ হবে।কোচ আরও বলেন, এত অল্প বয়সে এমএলএসে সুলিভান যে মানের ফুটবল খেলছে, তা তাকে বিশেষ করে তুলেছে। এখন তাকে প্রতিদিন উন্নতির সুযোগ করে দেওয়াই গুরুত্বপূর্ণ।
২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় জন্ম সুলিভানের। তার মায়ের দিক থেকে বাংলাদেশি ও জার্মান বংশপরিচয় রয়েছে। তার নানি সুলতানা আলমের বাড়ি ঢাকায়।
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান
বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর ফুটবলার কাভান সুলিভান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের প্রক্রিয়ায় কোচ মাউরিসিও পচেত্তিনোর ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে জায়গ
প্রিয় বাংলাদেশখেলা


