মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে খেলবেন তিনি।আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন আবদেলকারিম। চুক্তি স্বাক্ষরের পর ক্লাবের কমার্শিয়াল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।
২০২৬ সালের ১ ফেব্রুয়ারি ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এই মিশরীয় ফরোয়ার্ড। মৌসুম শেষ পর্যন্ত ধারে থাকার কথা থাকলেও খুব অল্প সময়ের মধ্যেই নিজের সামর্থ্যের জানান দেন তিনি।৮ মার্চ উস্কারের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বার্সেলোনার জার্সিতে অভিষেকেই গোল করেন আবদেলকারিম। এরপর মাত্র ছয়টি লিগ ম্যাচ খেলেই করেন নয় গোল। মন্টেকার্লোর বিপক্ষে বার্সেলোনার ৯-০ গোলের জয়ে একাই তিন গোল করে হ্যাটট্রিক করেন তিনি। সেই ম্যাচের পরই División d’Honor শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।
তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ২০২৬ সালের গ্রীষ্মে তাকে স্থায়ীভাবে দলে নেয় বার্সেলোনা। এরপর হান্সি ফ্লিকের অধীনে মূল দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতেও সুযোগ পান তিনি। সেখানেও চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন এই তরুণ ফরোয়ার্ড।
গত ৩১ আগস্ট রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে লা লিগায় বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয় আবদেলকারিমের। এবার দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে তার ভবিষ্যৎও নিশ্চিত করল ক্লাবটি।
২০৩০ পর্যন্ত বার্সেলোনায় থাকছেন হামজা আবদেলকারিম
মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে খেলবেন তিনি।আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি
প্রিয় বাংলাদেশখেলা


