টেস্ট ক্রিকেটে ফিল্ডিংয়ের নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ক্যাচের মালিক হয়েছেন ইংলিশ এই ক্রিকেটার।ইংল্যান্ডের হয়ে ১৬৯টি টেস্ট খেলেই রুটের ক্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ২২০-তে। এর আগে ১২৫ টেস্টে ২১৯টি ক্যাচ নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। এবার তাকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নিলেন রুট।
টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ক্রিকেটারদের তালিকায় ২১০ ক্যাচ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ১৪৯ ম্যাচে ২০৫ ক্যাচ নিয়ে চতুর্থ অবস্থানে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ১৬৬ টেস্টে ২০০ ক্যাচ নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।রুটের এই রেকর্ড এসেছে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের ম্যাচগুলোতে।
সফরের শুরুতে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান জয় পেলেও মূল টেস্ট সিরিজে স্বাগতিকদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি। লিডসে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হেরে যায় পাকিস্তান। দুই ইনিংসে তাদের সংগ্রহ ছিল ১৭১ ও ১৩৫ রান।এরপর লর্ডস টেস্টে পাকিস্তান ১১০ ও ১৯৪ রানে অলআউট হয়ে ১৯৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়। সিরিজের শেষ ম্যাচে বার্মিংহামের এজবাস্টন টেস্টেও আট উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
স্মিথকে টপকে নতুন বিশ্বরেকর্ড জো রুটের
টেস্ট ক্রিকেটে ফিল্ডিংয়ের নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ক্যাচের মালিক হয়েছেন ইংলিশ এই ক্রিকেটার।ইংল্যান্ডের হয়ে ১৬৯টি টেস্ট খেলেই রুটের
প্রিয় বাংলাদেশখেলা


