অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।দুদক সূত্র জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, সরকারি কেনাকাটা এবং প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ডে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
চার সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।অনুসন্ধানের আওতায় আসিফ মাহমুদ ছাড়াও রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্রের ভাষ্য অনুযায়ী, আসিফ মাহমুদের বিরুদ্ধে সরকারি ও প্রশাসনিক কর্মকাণ্ডে বেআইনি সুবিধা দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ, অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।এর পাশাপাশি বিদেশে অর্থ স্থানান্তর এবং বেআইনি উপায়ে বিটকয়েন লেনদেনের অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে। চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব ব্যবহার করে সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে বলে জানা গেছে।
সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ডের কার্যক্রম ও গঠনপ্রক্রিয়ায় আসিফ মাহমুদের সরাসরি হস্তক্ষেপের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।এ ছাড়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও অনুসন্ধানে এসেছে।দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ ও বদলি এবং সরকারি ক্রয় কার্যক্রমকে কেন্দ্র করে কোনো প্রভাবশালী চক্র অনিয়ম করেছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
সরকারি কেনাকাটায় নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া, প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলোর বিভিন্ন দিকও অনুসন্ধান করা হচ্ছে।
তবে অনুসন্ধানের এই পর্যায়ে দুদকের পক্ষ থেকে অভিযোগগুলোর বিস্তারিত প্রমাণ বা পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হয়নি। অনুসন্ধানের পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ কী হবে, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২ সেপ্টেম্বর) দুদ
প্রিয় বাংলাদেশরাজনীতি


