রুফটপ সোলার স্থাপন করে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে বিশেষ আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ১৫ পয়সা দরে কেনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
তিনি জানান, নির্ধারিত বাল্ক রেটের বাইরে অতিরিক্ত অর্থ সরকার প্রণোদনা হিসেবে দেবে। এর ফলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ৬ থেকে ৭ টাকা ব্যয় হলেও উৎপাদনকারীদের সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ তৈরি হতে পারে। এই সুবিধা পরবর্তী তিন বছরের জন্য প্রযোজ্য হবে।প্রধানমন্ত্রী বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই সরকার রুফটপ সোলার ব্যবহারে উৎসাহ দিচ্ছে।
সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতেও বিভিন্ন ধরনের শুল্ক সুবিধা দেওয়া হয়েছে বলে জানান তিনি। গত ৮ জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য প্রয়োজনীয় পণ্যের ওপর নির্দিষ্ট শর্তে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর তথ্য অনুযায়ী, দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইতোমধ্যে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।
রুফটপ সোলারের পাশাপাশি পানি, বায়ু এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।এসব কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রুফটপ সোলারে বাড়িওয়ালাদের জন্য নতুন সুযোগের কথা জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলার স্থাপন করে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে বিশেষ আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ১৫ পয়সা
প্রিয় বাংলাদেশজাতীয়


