দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রাথমিকভাবে প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।
দেশের টেকসই উন্নয়নের জন্য সরকারের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) ১৭টি লক্ষ্যকে সামনে রেখে গ্রামগুলোতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।প্রকল্পের আওতায় গ্রামীণ দারিদ্র্য কমানো, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।
প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় রাঙামাটির মিতিঙ্গাছড়ির বাসিন্দারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।সরকারের পরিকল্পনা অনুযায়ী, টেকসই উন্নয়নের লক্ষ্যগুলোকে গ্রাম পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নের সুযোগ বাড়ানো হবে।
দেশের তিন গ্রামে শুরু হলো ‘এসডিজি ভিলেজ’ প্রকল্প
দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রাথমিকভাবে প্রকল্পের আওতায় নেওয়া হয়ে
প্রিয় বাংলাদেশজাতীয়


