বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বৃহস্পতিবার জাতীয় সংসদে বৈদেশিক মিশনগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৫ বছরের দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে এসে বাংলাদেশের ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’।
পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ নিজস্ব স্বার্থ ও মর্যাদা বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিদেশে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোর কার্যক্রম আরও জবাবদিহিমূলক করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রতিটি দূতাবাসের কাজ মূল্যায়নের জন্য কী পারফরম্যান্স ইন্ডিকেটর (KPI) ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দূতাবাসগুলোর কার্যক্রমের মান, সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করে গ্রেডিং করা হবে।
আগামী জাতীয় বাজেটের সময় প্রতিটি দূতাবাসের সাফল্য, ব্যর্থতা ও কার্যক্রমের হালনাগাদ তথ্য সংসদে উপস্থাপনের কথাও জানান তিনি।তবে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, নতুন শ্রমবাজার অনুসন্ধান ও বাণিজ্য সম্প্রসারণে সফল দূতাবাসগুলোকে পুরস্কৃত করার কোনো বিশেষ ব্যবস্থা বর্তমানে আছে কি না, তা পর্যালোচনার বিষয় বলেও স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান বাজেট দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক গুরুত্বের তুলনায় অপ্রতুল বলেও তিনি সংসদে উল্লেখ করেন।
‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’: পররাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বৃহস্পতিবার জাতীয় সংসদে বৈদেশিক মিশনগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে তিনি ব
প্রিয় বাংলাদেশজাতীয়


