রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়ার কথা জানিয়ে বিএনপির চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদ থাকবে না।আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
চিফ হুইপ জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে। জাতীয় সংসদ ভবনেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা তাঁদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন।তিনি বলেন, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের উপস্থিতিতে ভোটগ্রহণের কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকবে।
নূরুল ইসলাম মনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকবে না।ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে এমপি পদ হারানোর শঙ্কা: চিফ হুইপ
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়ার কথা জানিয়ে বিএনপির চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদ থাকবে না।আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের
প্রিয় বাংলাদেশজাতীয়


