২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া যাবে।

ঢাকা মেট্রোপলিটন এলাকার নন-এমপিও কলেজে ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।এমপিওভুক্ত কলেজে ঢাকা মহানগর এলাকায় ভর্তি ফি ৫ হাজার টাকা, ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্‌সলে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নন-এমপিও কলেজে ঢাকার বাইরে মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা দিতে হবে। জেলা পর্যায়ে এ ফি যথাক্রমে ৩ হাজার ও ৪ হাজার টাকা।এ ছাড়া অনলাইনে আবেদনের জন্য ২২০ টাকা এবং প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ডকে মোট ৩৪০ টাকা দিতে হবে।