সীমান্তে চোরাচালান, মাদকপাচার, মানবপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতিকে বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে বাহিনীকে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করার উদ্যোগের প্রশংসাও করেন রাষ্ট্রপতি।
এ সময় বিজিবির কার্যক্রমে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সীমান্তে চোরাচালান ও মাদক বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সীমান্তে চোরাচালান, মাদকপাচার, মানবপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবন
প্রিয় বাংলাদেশজাতীয়


