দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) প্রথম প্রহরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে যাত্রা শুরু করেন।

উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
 সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, শ্রমবাজার এবং জ্বালানি খাতের নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। সফর সমাপ্ত করে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।