প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর বারবার শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় বিষয়টি নিয়ে দিল্লিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি আগস্টে অন্তত দুই দফা সফরের দিনক্ষণ প্রায় চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
প্রস্তাবিত সফরের অন্যতম বড় জটিলতা হিসেবে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিষয়টি সামনে এসেছে। বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে ভারত বলছে, এ বিষয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনাধীন রয়েছে এবং শেখ হাসিনা বর্তমানে ব্যক্তিগত অবস্থান থেকে যেসব বক্তব্য দিচ্ছেন, তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই।
দুই দেশের মধ্যে এ বিষয়ে পারস্পরিক অবিশ্বাসও তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ মনে করছে, শেখ হাসিনার কর্মকাণ্ডে ভারতের পরোক্ষ সমর্থন রয়েছে। অন্যদিকে ভারতের ধারণা, প্রত্যর্পণের দাবি নিয়ে বাংলাদেশের অবস্থানের পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও কাজ করছে।
দিল্লি মনে করছে, শেখ হাসিনা ইস্যুকে দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে রেখে বাংলাদেশ ও ভারতের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব। পাশাপাশি ব্রিকসের বহুপক্ষীয় আয়োজনকে তারেক রহমানের ভারত সফরের একটি সম্ভাব্য সুযোগ হিসেবে দেখছে ভারত।
ভারতের কর্মকর্তাদের মতে, বাংলাদেশে ভারতের বিভিন্ন প্রকল্প, গঙ্গা চুক্তি নবায়ন ও বাণিজ্যিক সম্পর্কসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। এসব বিষয়ে উচ্চপর্যায়ে সরাসরি আলোচনা শুরু করতে তারেক রহমানের দিল্লি সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারত।
তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির আগ্রহ, শেখ হাসিনা ইস্যুতে জটিলতা
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর বারবার শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় বিষয়টি নিয়ে দিল্লিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি আগস্টে অন্তত দুই দফা সফরের দিনক্ষণ প্রায় চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
প্রিয় বাংলাদেশজাতীয়


