‘বিনা ইন্টারন্যাশনাল’-এর আয়োজন নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের আপত্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আয়োজিত ১৪৪৭ হিজরি (২০২৭) সালের হজ সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, ৯ আগস্ট ঢাকার সেনা মালঞ্চে ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর উদ্যোগে হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

মন্ত্রণালয় জানায়, প্রতিষ্ঠানটি অনুমোদিত কোনো হজ এজেন্সি বা অংশীজন নয়। তাই এ ধরনের অনুষ্ঠান আয়োজনের এখতিয়ার তাদের নেই।এর আগে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দেয়।হাবের অভিযোগ, অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে এ ধরনের আয়োজন হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা ও প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে।