বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ বাস্তবায়নে গঠিত গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।সভায় গবেষণা বরাদ্দ এবং সংশোধিত নীতিমালার আলোকে সংসদীয় গবেষণা কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়।
গবেষণার প্রস্তাব আহ্বানের জন্য বাংলা ও ইংরেজি ভাষার একটি করে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন, সংসদীয় কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়কে গবেষণার আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়।বৈঠকে গবেষণার বিষয় নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে—বাংলাদেশের কার্যকর সংসদীয় কমিটি ব্যবস্থা নিয়ে বর্তমান অবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সংস্কারের রূপরেখা; Post Legislative Scrutiny-এর প্রয়োজনীয়তা ও কাঠামো; জনগণের সঙ্গে সংসদের যোগাযোগের বর্তমান অবস্থা ও উন্নয়নের উপায়; এবং Public Accounts Committee-এর সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা।গবেষণা প্রস্তাব সংগ্রহ ও মূল্যায়নের পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে এসব সুপারিশকে ভিত্তি হিসেবে নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
জাতীয় সংসদ গবেষণায় নতুন অগ্রাধিকার, প্রথম বৈঠকে চার ক্ষেত্র চিহ্নিত
বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ বাস্তবায়নে গঠিত গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট
প্রিয় বাংলাদেশজাতীয়


