আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এই ভোটাররাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরও চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সবশেষ হিসাব অনুযায়ী মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তখন মোট ভোটার ছিল ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। অর্থাৎ চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা আরও বেড়েছে।
ইসি জানিয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনের সুযোগ দেওয়া হয়। এ জন্য ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। পরে সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ২৮ আগস্টের মধ্যে তালিকায় যুক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতেই সোমবার হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো।
ইসি সূত্র জানিয়েছে, ভোটের সময়সূচি পেছানো হলে ভোটার নিবন্ধনের সময়ও বাড়ানো হতে পারে। সে ক্ষেত্রে নতুন ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা থাকবে।
আগামী সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের কথা ভাবছে সংস্থাটি।
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এই ভোটাররাই স্থানীয় সরকার নির্বাচনে ভ
প্রিয় বাংলাদেশজাতীয়


