এসএসসি পরীক্ষার ফল নিয়ে আলোচনা করতে গিয়ে পরীক্ষার খাতায় নম্বর দেওয়ার বিষয়ে ভিন্নধর্মী মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।সোমবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গান মন খুলে গাওয়া গেলেও পরীক্ষার খাতায় ইচ্ছেমতো নম্বর দেওয়া সম্ভব নয়।
এবারের ফলাফল নিয়ে সমালোচনার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফলকে খারাপ হিসেবে দেখার কারণ নেই; তাঁর মতে এবারের ফলাফল ভালো হয়েছে।যেসব শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন, তাঁদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলেও জানান তিনি।ফল প্রকাশ অনুষ্ঠানে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবারের ফল ভালো হওয়ার পেছনে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ, শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীর ইতিবাচক সম্পর্ক, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতা ভূমিকা রেখেছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে নজরদারি করা হয়। কেন্দ্রের প্রবেশপথে পুলিশের বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহারের ব্যবস্থা ছিল।এবারের পরীক্ষা পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। উত্তরপত্র মূল্যায়নের মান নিশ্চিত করতে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছিল।
পরীক্ষার্থীদের সুবিধার জন্য কেন্দ্রগুলোতে সুপেয় পানির ব্যবস্থা এবং অভিভাবকদের অপেক্ষার জন্য শেড রাখার নির্দেশনা ছিল। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’: শিক্ষামন্ত্রী
এসএসসি পরীক্ষার ফল নিয়ে আলোচনা করতে গিয়ে পরীক্ষার খাতায় নম্বর দেওয়ার বিষয়ে ভিন্নধর্মী মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।সোমবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প
প্রিয় বাংলাদেশজাতীয়


