দেশে গ্যাস ও এলএনজি সংকটের পেছনে বৈশ্বিক পরিস্থিতি এবং যুদ্ধের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকটের অন্যতম কারণ আন্তর্জাতিক পরিস্থিতি। বিভিন্ন অঞ্চলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে।
এর ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। কোথাও কোথাও গ্যাসের অভাবে শিল্পকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানান বিএনপির এই নেতা।
সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী। একই সঙ্গে সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সামাজিক নিরাপত্তা, জনকল্যাণ ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে সরকারকে কাজ করতে হবে। বর্তমান সরকার এ ক্ষেত্রে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বৈশ্বিক যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট, বললেন রিজভী
দেশে গ্যাস ও এলএনজি সংকটের পেছনে বৈশ্বিক পরিস্থিতি এবং যুদ্ধের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
প্রিয় বাংলাদেশজাতীয়


