সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জারের তথ্য সংগ্রহে মেটার কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তদন্তের স্বার্থে তার সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা কথোপকথন এবং মুছে ফেলা বার্তা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার (৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোজাফফর হোসেন মেসেঞ্জারের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এছাড়া একাধিক ফেসবুক গ্রুপে তার সক্রিয় কথোপকথনের তথ্যও তদন্তকারীদের নজরে এসেছে। এসব তথ্য যাচাই এবং প্রয়োজনীয় ডিজিটাল প্রমাণ সংগ্রহের জন্য মেটার কাছে ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্তে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তিনি আরও দাবি করেন, দীর্ঘ সময় পলাতক থাকার সময় মোজাফফর একাধিকবার প্রতিবেশী দেশে যাতায়াত করেছেন এবং গত ১৬ বছর ধরে মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিলেন।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৬ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
একই মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীও বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, তার বিরুদ্ধেও বিভিন্ন সময়ে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বর্তমানে মোজাফফর হোসেন ট্রাইব্যুনালের নির্দেশে সেনা হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের অনুমতি দেওয়া হলেও তদন্ত সংস্থা এখনো আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ শুরু করেনি।
মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জার তথ্য চেয়ে মেটার কাছে ট্রাইব্যুনালের চিঠি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জারের তথ্য সংগ্রহে মেটার কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তদন্তের স
প্রিয় বাংলাদেশজাতীয়


