আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে। প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার যখন শেষ পর্যায়ে পৌঁছে যায় অথবা কোনো মামলার রায় ঘোষণার অপেক্ষায় থাকে, তখন নাশকতার চেষ্টা হতে পারে—এমন কিছু গোপন তথ্য তাদের কাছে রয়েছে।
তিনি বলেন, এসব তথ্যের ভিত্তিতেই ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাহিনীর সদস্যরাই বর্তমানে নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ ও বাস্তবায়ন করছেন।
বিচারের গুরুত্বপূর্ণ ও শেষ পর্যায়ে এসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যেই বিশেষ নজরদারি ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।
নাশকতার আশঙ্কায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাড়ানো হয়েছে নিরাপত্তা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্
প্রিয় বাংলাদেশজাতীয়


