দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, পরিস্থিতির স্থায়ী উন্নতির জন্য কমপক্ষে দুই বছর সময় প্রয়োজন হতে পারে।রোববার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট অতীতের বিভিন্ন সিদ্ধান্তের ফল। তাই ছয় মাস কিংবা এক বছরের মধ্যে এর পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয়। স্থায়ী সমাধানে ন্যূনতম দুই বছর সময় লাগতে পারে।তিনি বলেন, নির্ভরযোগ্য বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ছাড়া অর্থনীতির কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। তবে সংকট কমাতে সরকার দ্রুত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।
গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভাগে গ্যাস সংরক্ষণের অবকাঠামো বা অনশোর স্টোরেজ নিয়ে কাজ চলছে বলে জানান অর্থমন্ত্রী।তিনি জানান, এ-সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বিদ্যুৎ খাত নিয়ে আমীর খসরু বলেন, দেশে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হলেও সঞ্চালন ব্যবস্থা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।তার মতে, বিভিন্ন পরিসংখ্যানে যে উৎপাদন সক্ষমতা দেখানো হয়, বাস্তবে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সেই সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।এ কারণে বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স এবং এনার্জি মিক্স নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে জানান তিনি।ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় গ্যাসভিত্তিক বিদ্যুতের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার থাকবে। দেশের কয়লা সম্পদ নিয়েও সরকার পর্যালোচনা করছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন উৎসকে সমন্বয় করে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি কাঠামোর দিকে এগোচ্ছে সরকার। এই কাঠামো মোটামুটি নির্ধারণ করা হয়েছে এবং সময়ের সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।
বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর লাগতে পারে: অর্থমন্ত্রী
দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, পরিস্থিতির স্থায়ী উন্নতির জন্য কমপক্ষে দুই বছর সময় প্রয়োজন হতে পারে।রোববার (১৬ আগস্ট) রাজ
প্রিয় বাংলাদেশজাতীয়


