বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মদিনায় বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে যে শান্তিপূর্ণ সহাবস্থান ও অধিকারের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা বাংলাদেশের জাতীয় জীবনেও অনুসরণীয়।
তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন। বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে অতীতের অন্যায়, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। সমাজ থেকে মাদক, দুর্নীতি, সাম্প্রদায়িক বিদ্বেষ ও গুজব দূর করতে আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মীয় নেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্য ধরে রাখার আহ্বান
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত পক্ষকালব্যাপী
প্রিয় বাংলাদেশজাতীয়


