আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের ব্যক্তিগত অফিসে টানা চার দিন তল্লাশি চালিয়ে সিলগালা করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর বনানীতে অবস্থিত ইকবাল সেন্টারের ১৬ তলার ওই ব্যক্তিগত চেম্বার থেকে বিপুল পরিমাণ গোপন নথিপত্র, চেক বই এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।
দুদক উপপরিচালক মো. হোসাইন শরীফের নেতৃত্বে প্রিমিয়ার গ্রুপের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও অর্থ পাচারের অনুসন্ধান চালাতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইকবালের সম্পদের প্রায় ৩০০টি দলিলের বিস্তারিত সংবলিত ৩৭ পৃষ্ঠার নথি, ৫০০-৬০০টি চেক বই, সাতটি আধুনিক ইলেকট্রনিক ডিভাইস এবং দেড় লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।
একই সাথে দুদকের প্রধান কার্যালয়ে প্রিমিয়ার গ্রুপের তিন শীর্ষ কর্মকর্তা—সিইও মোস্তফা তালুকদার, সিএফও মিজানুর রহমান এবং জিএম এ ডি এম নাজমুল ইসলামকে ডেকে জিজ্ঞাসাসাবাদ শুরু করা হয়েছে। এই গ্রুপের নানা অনিয়মের অভিযোগে ইতোমধ্যে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
সাবেক এমপি ইকবালের ব্যক্তিগত কার্যালয়ে দুদকের চার দিনের অভিযান, সিলগালা করা হলো ভবন অংশ
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের ব্যক্তিগত অফিসে টানা চার দিন তল্লাশি চালিয়ে সিলগালা করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর বনানীতে অবস্থিত ইকবাল সেন্টার
প্রিয় বাংলাদেশজাতীয়


