সরকারের সমালোচনা করার অধিকার সবার থাকলেও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের ন্যারেটিভ বা প্রচারণা তৈরি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার মোকাবিলায় করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা নাগরিকদের অধিকার। সরকারের বিরুদ্ধে মতামত প্রকাশ বা ন্যারেটিভ তৈরি করলেও এ কারণে ব্যবস্থা নেওয়া হবে না। তবে রাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান তিনি। এ জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।তার ভাষ্য, নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে আইন যাতে কোনোভাবেই অপব্যবহারের হাতিয়ার না হয়, সেটিও নিশ্চিত করার উদ্যোগ থাকবে।
নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে সংশোধিত আইনে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। সাইবার বুলিং, মানহানিকর প্রচারণা এবং নারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মতো বিষয়গুলোও আইনের আওতায় গুরুত্ব পাবে।
আইন প্রণয়নের আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ঠেকাতে সচেতনতামূলক ভিডিও ও রিলস তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের সমালোচনা করা যাবে, রাষ্ট্রবিরোধী প্রচারে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
সরকারের সমালোচনা করার অধিকার সবার থাকলেও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের ন্যারেটিভ বা প্রচারণা তৈরি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার (১৩ আগস্
প্রিয় বাংলাদেশজাতীয়


