চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশে রওনা হন।
সফরকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন ও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এ সফরের মাধ্যমে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে মাহদী আমিনকে বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়াসহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনের সফরে চীন গেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জা
প্রিয় বাংলাদেশজাতীয়


