দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।
এ সময় জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে স্বাগত জানান। মির্জা আব্বাসের দীর্ঘদিন পর সংসদে ফেরার বিষয়টি উল্লেখ করে স্পিকার তাকে অভিনন্দন জানান।
মির্জা আব্বাস সংসদ কক্ষে প্রবেশ করলে অন্যান্য সংসদ সদস্যরাও টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।
এর আগে গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয়।
দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি।দেশে ফেরার পরদিনই সংসদের অধিবেশনে উপস্থিত হয়ে আবারও সংসদীয় কার্যক্রমে অংশ নিলেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।
দেশে ফিরেই ত্রয়োদশ সংসদের অধিবেশনে প্রথমবার যোগ দিলেন মির্জা আব্বাস
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অ
প্রিয় বাংলাদেশজাতীয়


