সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৬৬ জন। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
হামে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এসময় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ছয়জন। এর মধ্যে ঢাকায় চারজন ও সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাম আক্রান্ত ১২২ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৭৩৫ জন। একই সময়ে নতুন করে ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে মোট ৭৬৬ জন।
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৬৬ জন। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিস
