সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (১৬ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্রে নুরুল করীম উল্লেখ করেছেন, গত ৩০ জুলাই তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের পর থেকে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি।তবে ব্যক্তিগত কারণে বর্তমানে আর দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে পদত্যাগপত্রে জানিয়েছেন নুরুল করীম।
একই দিনে বড় নিয়োগএর আগে গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার।একই আদেশে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আগের সব নিয়োগ বাতিল করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন।