মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।  সোমবার (১৯ অক্টোবর) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন। দল যেন বিব্রত না হয়, সেজন্য  প্রতীমন্ত্রীর পদ থেকে পদত্যগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানান ইশরাক।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী- এমন খবর তার এ ঘোষণার আগেই রোববার রাতে প্রকাশ্যে আসে। ঢাকার গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের অস্ত্র হাতে থাকার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে সম্প্রতি। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরটি রোববার রাতে সামনে আসে।
এদিকে সোমবার (১৯ অক্টোবর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড এ নিয়ে একটি পোস্ট দেন ইশরাক হোসেন। সেখানে তিনি জানান, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
ওদিকে পদত্যাগের ঘোষণা দিলেও বিএনপির কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক হোসেন। তিনি জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান তিনি।