রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিতব্য বৈঠকে প্রার্থীর নাম চূড়ান্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। স্থায়ী কমিটির বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে ওই দিনই দলীয় প্রার্থী নির্ধারণ করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।বৈঠকের সিদ্ধান্তের পর রাষ্ট্রপতি নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।