উন্নয়ন পরিকল্পনা ও সরকারি বিনিয়োগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ সচিবালয়ে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি এখনো চলমান রয়েছে।
আজকের সভায় অনুমোদনের জন্য মোট ১২টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে চারটি নতুন প্রকল্প এবং আটটি চলমান প্রকল্পের সংশোধিত প্রস্তাব রয়েছে। সংশোধিত প্রকল্পগুলোর ব্যয় ও বাস্তবায়নের সময়সীমা বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকের আলোচ্যসূচিতে জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্প রাখা হয়েছে। এসব প্রকল্পের প্রয়োজনীয়তা, ব্যয় এবং বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।