দেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা। গত জুলাই থেকে সেপ্টেম্বর- এ তিন মাসে মব সহিংসতা ও গণপিটুনিতে ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা ঘটেছে ১৩৭টি। এছাড়া ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৭ জন নিহত ও ১ হাজার ২২৭ জনের বেশি আহত হয়েছেন। পাশাপাশি সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, শ্রমিকের মৃত্যু এবং হেফাজতে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
দেশের ১৬টি গণমাধ্যমের সংবাদ, সংগৃহীত তথ্য ও অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে এ সংক্রান্ত একটি প্রতিবেদনটি তৈরি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। তাদের ত্রৈমাসিক প্রতিবেদনে এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে । সোমবার এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে সংগঠনটি।
এইচআরএসএস জানায়, দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে রাষ্ট্র ও সমাজের সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক ও মব সহিংসতা, সাংবাদিক নির্যাতন, নারী-শিশুর প্রতি সহিংসতা এবং হেফাজতে মৃত্যুর মতো ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।
এইচআরএসএসের প্রতিবেদনে অনুযায়ী, এ সময়ে রাজনৈতিক সহিংসতায় যে ১৭ জন নিহত হয়েছেন, তার মধ্যে বিএনপির ৯, জামায়াতের ২, আওয়ামী লীগের ৩ এবং অন্যান্য দলের ৩ জন রয়েছেন। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও ৬৯টি সংঘর্ষে ৯ জন নিহত ও ৫৪০ জন আহত হন। বিএনপি-জামায়াত সংঘর্ষের ৩১টি ঘটনায় একজন নিহত ও ৩৩৮ জন আহত হন। রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ১২৬টির বেশি মামলা হয়েছে। রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়েছেন ২ হাজার ৫৭৭ জন।
প্রতিবেদনে বলা হয়, তিন মাসে সাংবাদিক নির্যাতন ও হয়রানির ৮৮টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩৫ জন সাংবাদিক আক্রান্ত হন। এর মধ্যে ৬৩ জন আহত, ২৭ জন লাঞ্ছিত এবং ১৮ জন হুমকির শিকার হয়েছেন। পাশাপাশি ৯ জন সাংবাদিককে আটক করা হয়।
এ সময়ে ৭৮৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক খবর হচ্ছে, এর মধ্যে আবার ১৫৪ জনের বয়স ১৮ বছরের নিচে। ধর্ষণের পর ১২ জনকে হত্যা করা হয়েছে। ৭৩৩টি শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৮৯ জন প্রাণ হারিয়েছে। পাশাপাশি পারিবারিক সহিংসতায় ১৩৭ জন নারী নিহত হয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে ২৫১টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৭১ জন নিহত ও ২৬০ জন আহত হয়েছেন। কারাগারে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৫জন এবং নির্যাতনের শিকার হয়ে ১ জন মারা গেছেন।
মব সহিংসতা উদ্বেগজনক
দেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা। গত জুলাই থেকে সেপ্টেম্বর- এ তিন মাসে মব সহিংসতা ও গণপিটুনিতে ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা ঘটেছে ১৩৭টি।
প্রিয় বাংলাদেশজাতীয়


