বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তার মতে, দুই দেশের সাধারণ মানুষের কর্মসংস্থান, উন্নয়ন ও জীবনমান বাড়ানোর স্বার্থে অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে হবে।সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষ চাকরি, ভালো শিক্ষা, স্বাস্থ্যসেবা, উন্নত যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ চায়। এসব চাহিদা পূরণে বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, দুই দেশের সম্পর্কের একটি রাজনৈতিক এবং একটি অর্থনৈতিক দিক রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে উন্নয়ন এবং সমৃদ্ধি।
বাংলাদেশ ও ভারতের তরুণদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুই দেশের তরুণ জনগোষ্ঠীর মধ্যে অনেক সম্ভাবনা ও আকাঙ্ক্ষা রয়েছে। তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে উভয় দেশেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
হাইকমিশনারের মতে, দুই দেশের মধ্যে ‘ইন্টারডিপেন্ডেন্স’ বা পারস্পরিক নির্ভরশীলতা দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি হতে পারে। উন্নয়নের জন্য বাংলাদেশ যেমন ভারতের ওপর নির্ভর করবে, তেমনি ভারতও বাংলাদেশের ওপর নির্ভরশীল থাকবে। এই পারস্পরিক নির্ভরতাই দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারে।
তিনি বলেন, অর্থনীতি ও রাজনীতি দুটোই গুরুত্বপূর্ণ হলেও সাধারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া শান্তি। শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই উন্নয়ন ও সমৃদ্ধির পথ তৈরি হয়।পোশাক খাতেও বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।দুই দেশের সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দীনেশ ত্রিবেদী বলেন, ব্যবসায়িক সম্পর্ককে এগিয়ে নেওয়া উচিত, আর রাজনীতি তার নিজস্ব গতিতে চলবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কোনো দেশই বড় বা ছোট নয়; সমতার ভিত্তিতেই দুই দেশকে পারস্পরিক সহযোগিতা চালিয়ে যেতে হবে।
‘রাজনীতি তার পথে চলুক, আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিই’: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার মতে, দুই দেশের সাধারণ মানুষের কর্
প্রিয় বাংলাদেশজাতীয়


