বিদেশ থেকে অস্থিরতা তৈরির চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করলেন সালাহউদ্দিন আহমদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “কীসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?”শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি আবাসিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার বক্তব্য নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। তিনি বলেন, “মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না।”স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি গ্রহণ করবে না। দেশের মানুষ উন্নয়ন ও শান্তি চায়।
তিনি অভিযোগ করেন, যারা দেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা দেখা যায়নি।সালাহউদ্দিন আহমদ বলেন, “তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই দেশের মানুষ তাদের রাজনীতি করার সুযোগ দেবে না।”তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করে বিভিন্ন বক্তব্য দেওয়া যেতে পারে, তবে বাংলাদেশের জনগণ এসব বিষয়কে গুরুত্ব দিচ্ছে না।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।জানা গেছে, দুই দিনের সফরে কক্সবাজারে অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সফর শেষে শুক্রবার সন্ধ্যায় বিমানযোগে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে?’ প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
বিদেশ থেকে অস্থিরতা তৈরির চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করলেন সালাহউদ্দিন আহমদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “কীসের হাসিনা? কোথায় বক্তব
প্রিয় বাংলাদেশজাতীয়


