বর্তমান সরকার রাষ্ট্রীয় খরচের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খাতগুলো থেকে ব্যয় ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, অনাবশ্যক খরচ কমানো সরকারের অন্যতম লক্ষ্য হলেও উন্নয়ন ও জরুরি খাতগুলোতে প্রয়োজনীয় বরাদ্দ অব্যাহত থাকবে। নিজ নিজ ক্ষেত্র থেকে সবাই দায়িত্ব পালন করলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে যেখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপ্রয়োজনীয় খাতের রাষ্ট্রীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
বর্তমান সরকার রাষ্ট্রীয় খরচের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খাতগুলো থেকে ব্যয় ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত
প্রিয় বাংলাদেশজাতীয়


