এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, একটি পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর সম্পূর্ণ পরিচয় নির্ধারণ করতে পারে না।মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রীর বক্তব্য, পরীক্ষার ফল নির্দিষ্ট একটি দিনে কয়েক ঘণ্টার পরীক্ষার খাতায় লেখা উত্তরের মূল্যায়ন মাত্র। একজন শিক্ষার্থীর পরিশ্রম, স্বপ্ন ও ভবিষ্যতের সম্ভাবনাকে কোনো নম্বর দিয়ে পুরোপুরি মাপা সম্ভব নয়।ফল প্রকাশের দিনটি অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে উঠতে পারে উল্লেখ করে তিনি বলেন, বন্ধুদের সাফল্য, পরিবারের প্রতিক্রিয়া, আত্মীয়-স্বজনের তুলনা কিংবা আশপাশের মানুষের কৌতূহল—সব মিলিয়ে তাদের ওপর মানসিক চাপ তৈরি হতে পারে।
এ অবস্থায় অভিভাবকদের আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সন্তানকে বকাঝকা বা ভর্ৎসনা না করে ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়াতে হবে। ঘরকে যেন সন্তানের কাছে বিচারের জায়গা নয়, বরং নিরাপদ আশ্রয় মনে হয়—এমন পরিবেশ তৈরির পরামর্শ দেন তিনি।শিক্ষকদেরও অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। কেন তারা পিছিয়ে পড়েছে, তার কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় সহযোগিতা করা শিক্ষকদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের শেষ নয়। সামনে আরও অনেক সুযোগ রয়েছে এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ অধ্যায় এখনো লেখা বাকি।উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। ফল পুনঃনিরীক্ষণের আবেদনও শুরু হয়েছে।
‘এসএসসির ফল তোমার পরিচয় নয়’, অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, একটি পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর সম্পূর্ণ পরিচয় নির্ধারণ করতে পারে না।মঙ্গলবার নিজের ভে
প্রিয় বাংলাদেশজাতীয়


