আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিরোধী জোটের পক্ষ থেকে কে প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে।শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে পরদিন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্ধারণ ছাড়াও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং জোটের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত, সিদ্ধান্ত জোটের বৈঠকে
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিরোধী জোটের পক্ষ থেকে কে প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে।শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজা
প্রিয় বাংলাদেশজাতীয়


