গত ১৭ বছর দেশে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে সংবাদমাধ্যম। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যায় না।
তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে সংবাদমাধ্যমের ওপর নানা ধরনের নিয়ন্ত্রণ ছিল। তার ভাষায়, গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল।সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
সরকারের নতুন দায়িত্বে সবাইকে দলগতভাবে কাজ করার পরামর্শ দিয়ে পার্থ বলেন, জনগণ তাদের ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কোনো অন্যায় না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।
‘১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল’, মন্তব্য তথ্যমন্ত্রী পার্থের
গত ১৭ বছর দেশে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপ
প্রিয় বাংলাদেশজাতীয়


