মন্ত্রিসভায় পদোন্নতি পেয়েছেন জামালপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। এতদিন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও এবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে মন্ত্রী হিসেবে শপথ পড়ান।
এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ এলাকার সংসদ সদস্য। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পেলেও তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, নাকি তার মন্ত্রণালয় পরিবর্তন করা হবে—এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পর তার নতুন দায়িত্ব ও মন্ত্রণালয় সম্পর্কে বিস্তারিত পরিষ্কার হবে।
প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত
মন্ত্রিসভায় পদোন্নতি পেয়েছেন জামালপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। এতদিন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও এবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত
প্রিয় বাংলাদেশজাতীয়


