বিদ্যুৎ ব্যবস্থাপনার ওপর চাপ কমাতে দেশের মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন রাত ৮টার পর এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।বুধবার থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এখন দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এর আগে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত ছিল। নতুন নির্দেশনায় শুধু দোকানপাট নয়, মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার কথা বলা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড এবং বিভিন্ন ধরনের আলোকসজ্জা বন্ধ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।তবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, খাবারের হোটেল-রেস্তোরাঁ এবং জরুরি ওষুধ ও চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান এই সময়সীমার আওতার বাইরে থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনগুলোকে নতুন নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর বন্ধ মার্কেট-শপিংমল
বিদ্যুৎ ব্যবস্থাপনার ওপর চাপ কমাতে দেশের মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন রাত ৮টার পর এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।বুধবার থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে
প্রিয় বাংলাদেশজাতীয়


