আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান, অর্জন ও বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে তুলে ধরার বিষয়ে মতবিনিময় করা হয়।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম ও প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো যথাযথভাবে তুলে ধরার বিষয়টিও আলোচনায় আসে।
এ সময় প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরা এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ড. আইরিন জুবাইদা খান এ কাজে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা চান। মন্ত্রীও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়। এসব মোকাবিলায় দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহ, কার্যকর যোগাযোগ কৌশল এবং ডিজিটাল পরিসরে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।এ সময় পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি জোরদারে গুরুত্ব, তথ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান।
প্রিয় বাংলাদেশজাতীয়


