বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় পুতিন তার মঙ্গল, সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন।

অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন বাংলাদেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যৎ কর্মকাণ্ড সফল হবে বলে আশা প্রকাশ করেন।তিনি বাংলাদেশের জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দনকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। বিশেষ করে জ্বালানি, পারমাণবিক প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান।নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর রাশিয়ার পক্ষ থেকে এই অভিনন্দন বার্তা দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আগ্রহেরও ইঙ্গিত বহন করছে।