শেখ হাসিনাকে ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করে প্রশ্ন করায় এক সাংবাদিককে আরও পেশাদারভাবে প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে ওই সাংবাদিক তাকে পার্থর ‘আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ হিসেবে উল্লেখ করেন।জবাবে পার্থ বলেন, তিনি সেখানে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়। সাংবাদিকের প্রশ্ন আরও পেশাদার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পার্থ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন এবং তাকে ফেরত আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে। ভারতের পক্ষ থেকে বিষয়টি আদালতের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পার্থ বলেন, শুধু শেখ হাসিনা নয়, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দাবি। জুলাই আন্দোলনসহ আগের ঘটনাগুলোরও সঠিক বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।আন্দালিভ রহমান পার্থর পরিবারগতভাবে শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’
শেখ হাসিনাকে ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করে প্রশ্ন করায় এক সাংবাদিককে আরও পেশাদারভাবে প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত
প্রিয় বাংলাদেশজাতীয়


