জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার যুক্তিতর্কের সময় তিনি ওবায়দুল কাদেরের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন বিভিন্ন বক্তব্যের কারণে তিনি ওবায়দুল কাদেরকে এভাবে উল্লেখ করেছেন।
চিফ প্রসিকিউটর আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে নাগরিকদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। জুলাই আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার জন্য মামলার আসামিদের দায় রয়েছে বলেও দাবি করেন তিনি।
মামলায় ওবায়দুল কাদেরের সঙ্গে আরও ছয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। সবাই পলাতক বলে জানানো হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ, জুলাই-আগস্টের আন্দোলন দমনে আসামিরা নির্দেশ, উসকানি ও বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন।
ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর
জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলা
প্রিয় বাংলাদেশজাতীয়


