স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নির্বাচিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরীক্ষামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, বিদেশ থেকে তুলনামূলক কম দামে সংগ্রহ করা পণ্য কোনো সরকারি ভর্তুকি ছাড়াই প্রচলিত বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হবে।
তিনি বলেন, এটি সম্পূর্ণ নতুন উদ্যোগ। প্রাথমিকভাবে ভোজ্যতেল দিয়ে কার্যক্রমটি শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রায় ২০ হাজার মেট্রিক টন ভোজ্যতেলের প্রথম চালান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে পৌঁছানোর কথা।
টিসিবি চেয়ারম্যান জানান, ভোজ্যতেলের পর কম দামে সংগ্রহ করা সম্ভব হলে ডাল ও চিনিও খোলাবাজারে বিক্রি করা হতে পারে। এ কার্যক্রমে স্মার্ট ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের পাশাপাশি সব ভোক্তার পণ্য কেনার সুযোগ থাকবে।
প্রাথমিকভাবে তিন থেকে চার মাস কার্যক্রমটি পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা রয়েছে। এরপর বাজারে এর প্রভাব ও বিক্রয় পরিস্থিতি মূল্যায়ন করে কর্মসূচি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হবে।
ফয়সল আজাদ বলেন, এ উদ্যোগে সরকার কোনো ভর্তুকি দেবে না। বরং তুলনামূলক কম দামে পণ্য সংগ্রহ করে কম মুনাফায় বিক্রির মাধ্যমে বাজারদরের চেয়ে কম দামে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
পণ্য ও সংগ্রহমূল্যের ওপর নির্ভর করে বাজারদরের তুলনায় প্রতি ইউনিটে প্রায় ১০ থেকে ১২ টাকা কম দামে কিছু পণ্য বিক্রি করা সম্ভব হতে পারে বলে জানান তিনি।টিসিবি চেয়ারম্যান বলেন, বাজারে কোনো নির্দিষ্ট পণ্যের সরবরাহ বা দামের ওপর চাপ তৈরি হলে প্রয়োজন অনুযায়ী সেই পণ্য বাজারে আনা হবে। এ কার্যক্রম মৌসুমভিত্তিক না হয়ে প্রয়োজন ও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।
তিনি জানান, পরীক্ষামূলক উদ্যোগের জন্য আলাদা করে তাৎক্ষণিক অতিরিক্ত বাজেটের প্রয়োজন নেই। টিসিবির চলতি বাজেটেই এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বরাদ্দ রয়েছে।
প্রাথমিক কার্যক্রম সফল হলে পরবর্তী সময়ে আরও বেশি পণ্য খোলাবাজারে বিক্রির আওতায় আনা হবে বলে জানান তিনি। টিসিবির উপস্থিতি বাড়লে বাজারদর কমাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা প্রকাশ করেন চেয়ারম্যান।
স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে কম দামে নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি
স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নির্বাচিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরীক্ষামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজা
প্রিয় বাংলাদেশজাতীয়


