ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে উপবৃত্তি পুনরায় চালু করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আগের সময়ে মেয়েদের জন্য চালু থাকা সর্বজনীন উপবৃত্তির প্রভাব নিয়েও আলোচনা হয়। ওই কর্মসূচির ফলে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছিল বলে বৈঠকে তুলে ধরা হয়।
এদিকে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।একই বৈঠকে বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমের খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও মান নিয়েও আলোচনা হয়। খাবারের মানে কোনো ধরনের আপস না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী পৃথক দুটি জেলায় দুই ধরনের মিড-ডে মিল পদ্ধতির পাইলট প্রকল্প চালুর নির্দেশ দিয়েছেন।
মেয়েদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে উপব
প্রিয় বাংলাদেশজাতীয়


