প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে ভারত সরকার ও বিমসটেকের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। নরেন্দ্র মোদি সরকার গঠনের দিনই একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। তবে সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।তিনি বলেন, উপযুক্ত সময়ে বিষয়টি বিবেচনা করা হবে।প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
খলিলুর রহমান বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার জন্য ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ এ বিষয়ে ভারতের কাছ থেকে দায়িত্বশীল ও ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছে।শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতে গ্রেপ্তার সন্দেহভাজনদেরও দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে। এ জন্য প্রয়োজনীয় তথ্য, প্রমাণ ও নথিপত্র ভারতের কাছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া সীমান্ত হত্যা ও ‘পুশ ইন’ ইস্যু নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এসব সমস্যা প্রধানমন্ত্রীর পর্যায়ের পাশাপাশি নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর
প্রিয় বাংলাদেশজাতীয়


