এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা এবার অনলাইনেই উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। ১১ আগস্ট থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ১৭ আগস্ট পর্যন্ত।আবেদন করতে প্রথমে নির্ধারিত পুনঃনিরীক্ষণ পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষা বোর্ডের তথ্য দিতে হবে। এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনঃনিরীক্ষণের ফল জানানো হবে।
পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল স্ক্রিনে দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর নম্বর পুনরায় যাচাই করাতে চান, সেগুলো নির্বাচন করতে হবে।প্রতি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দুই পত্রের কোনো বিষয়ে পুনঃনিরীক্ষণ চাইলে দুই পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে। অর্থ পরিশোধের পর নির্দিষ্ট অপশনে গিয়ে আবেদনটি চূড়ান্তভাবে জমা দিতে হবে।
তবে ফি দেওয়ার আগে নির্বাচিত বিষয়ে ভুল থাকলে তা বাতিল করে নতুন বিষয় নির্বাচন করা যাবে। ফি জমা দেওয়ার পর আবেদন বাতিলের সুযোগ থাকবে না এবং কোনো অবস্থাতেই টাকা ফেরত দেওয়া হবে না।
শিক্ষার্থীরা ফি দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের মোবাইল নম্বর ব্যবহার করেই তা করতে পারবেন। শিক্ষা বোর্ড স্পষ্ট করেছে, এ প্রক্রিয়ায় কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।
এসএসসি খাতা চ্যালেঞ্জে নতুন পদ্ধতি, প্রতি পত্রে লাগবে ১৫০ টাকা
এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা এবার অনলাইনেই উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। ১১ আগস্ট থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ১৭ আগস্ট পর্যন্ত।আবেদন করতে প্রথমে নির্ধারিত পুনঃনিরীক্ষণ পোর্টালে প্রব
প্রিয় বাংলাদেশজাতীয়


