দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতারা। শনিবার (১৭ অক্টোবর) সকালে পিরোজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনটির জেলা শাখার সাংগঠনিক মতবিনিময় সভায় তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্রর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতীয়তাবাদী আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম চলছে। দেশের যেকোনো সংকটে মুক্তিযুদ্ধের সন্তান ও দেশপ্রেমিক তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ বক্তা ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ শহীদুল হক চান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. সালাম বাতেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুল আলম পাশা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য গোলাম মুক্তাদির মুরাদ, খুলনা জেলা সাধারণ সম্পাদক এইচ এম খলিলুর রহমান, বরিশাল মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমানুজ্জামান খান, বরিশাল জেলা যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভুট্টোসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় আগামী মাসের প্রথম সপ্তাহে বরিশালে অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় কর্মিসভা আয়োজন, নতুন নেতৃত্ব নির্বাচন ও প্রস্তাবিত কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান নেতারা।