বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংক পিএলসিতে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদমর্যাদায় একজনকে নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ
পদের নাম: চিফ হিউম্যান রিসোর্সেস অফিসারপদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীর মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না।
অভিজ্ঞতা
প্রার্থীকে ব্যাংকিং খাতে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ এবং পরিচালন কার্যক্রমের তদারকিতে সিনিয়র নেতৃত্ব পর্যায়ে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়সসীমা
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৫ বছর। তবে বিশেষভাবে যোগ্য ও ব্যতিক্রমী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার সুযোগ রয়েছে।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় প্রতিযোগিতামূলক বেতন নির্ধারণ করা হবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের যমুনা ব্যাংকের ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অথবা ই-মেইলে আবেদন করতে হবে।
ই-মেইল: career@jamunabank.com.bd
আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬।